বর্তমানে সিএসএস ৩ চলে এসেছে (এখনও কাজ চলছে)। এর আগের ভার্সন হল সিএসএস ২.১। তবে সিএসএস ৩ এখন অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এবং CSS 3 ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
CSS - Cascading Style Sheets
এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। ওয়েবকোচবিডিতে সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে সিএসএস ৩ এরও প্রয়োজনীয়গুলি নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।
**একটা এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়। এই পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওয়েবকোচবিডি সাইটের অধিকাংশ টিউটোরিয়ালের উদাহরনগুলিতে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে দেখানো হয়েছে তবে বেশিরভাগ সময়ে এক্সটার্নাল সিএসএস লেখা ভাল।
No comments :
Post a Comment