Saturday, May 31, 2014

ওয়েবসাইট দ্রুত লোড হবার প্রয়োজনীয় কিছু টুলস্

মুল পাতা 

ওয়েবসাইট দ্রুত লোড হবার প্রয়োজনীয় কিছু টুলস্-

http://www.minifycss.com/

ওয়েবসাইট দ্রুত লোড হবার জন্য ওয়েবসাইটের CSS এবং JS ফাইলকে মিনিফাই করা খুবই জরুরী । এই ওয়েবসাইটের বড় সুবিধা হল এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি CSS এবং JS দুই ধরনের ফাইলকেই মিনিফাইড করতে পারবেন এবং অবশ্যই সর্ম্পূন ফ্রিতে।

http://compressor.io/

Tuesday, May 6, 2014

ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যত

মুল পাতা

ফ্রিল্যান্সিং

বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। আমাদের পার্শবর্তী দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটিকে খুবই ভালভাবে কাজে লাগিয়েছে। আমরাও যদি ফ্রিল্যান্সিং এর বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।

নতুনদের জন্য নির্দেশনা

মুল পাতা


** যদিও শাব্দিক অর্থ ভিন্ন তবু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একি অর্থে ব্যাবহার করে এর শাব্দিক অর্থ লঙ্ঘন করা হচ্ছে।আপনি যদি বলেন আমি ওয়েব ডিজাইনার তাহলে ধরা হয় আপনি ডেভেলপমেন্ট এর কাজও জানেন।আসল অর্থ হল-ওয়েব ডেভেলপার=যে প্রোগ্রামার,কোডিং করে,অ্যাপ্লিকেশন তৈরী করে।আর ওয়েব ডিজাইনার=যে ডিজাইন করে,সাইটের বাহ্যিক রুপ কেমন হবে তা তৈরী করে,কোডিং করেনা।

Monday, May 5, 2014

কিভাবে drop down navigation menu মেন্যু তৈরি করবেন আপনার Blogger সাইটে

I’ve been getting a lot of questions this week regarding navigation so the next few posts will focus on different navigations and menus you can create for your blog. Navigation is one of the most important elements to consider when designing your blog. Todays tutorial will show you how to create a drop down navigation menu on Blogger. You can see an example of this over on Misseblog. You can completely customise this menu to suit your blog template by just editing the CSS. Leave me a comment if you use this, I’d love to see how you styled yours. Don’t forget to follow xomisse on bloglovin to stay up to date with posts.

Sunday, May 4, 2014

ফটোশপ বেসিক টিউটোরিয়াল-১

ভূমিকা

ফটোশপ গ্রফিক্সের কাজ করার জন্য একটি চমৎকার সফটওয়ার।মাঝে মাঝেই এই সফটওয়ারটি আপনার লাগবে।তবে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার(শাব্দিক অর্থে) হতে চান তাহলে তো এই সফটওয়ার আপনার নিত্যসঙ্গী।আর কয়েকটি সফটওয়ার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর,ফ্ল্যাশ ইত্যাদি শিখে আপনি পূর্নাঙ্গ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।এই সফটওয়ারটির কাজ শেখা বেশ সহজ কারন এখানে আপনাকে কোন প্রোগ্রামিং জানতে হবেনা।শুধু ক্লিক করেই মোটামুটি সব কাজ করতে পারবেন।

আপনি যদি ওয়েব ডেভেলপার (প্রোগ্রামার) হতে চান তাহলে এর কাজ ভাল না জানলেও চলবে তবে জানা থাকলে ভাল।এতে করে আপনি আপনার কোন নিজস্ব ওয়েব সাইটে নিজের মত করে কোন গ্রাফিক্সের কাজ দিতে পারেন।যেমন এই সাইটটিতে আমি ব্যানার,লোগো,ফেবিকন এসব ফটোশপে তৈরী করে এখানে বসিয়েছি।এছাড়া ফটোশপ দিয়ে ওয়েব পেজও তৈরী করা যায় এমনকি ওয়েব ফটো অ্যালবামও,এখানে এসবের টিউটোরিয়াল দিয়েছি।

পিএইচপি টিউটোরিয়াল-১

পিএইচপি টিউটোরিয়াল | বেসিক


পিএইচপি এর আগে সার্ভার সাইড স্ক্রিপ্টিং সম্পর্কে একটু জানুন:
আসলে স্ক্রিপ্টিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ।এটা হচ্ছে কিছু instruction এর সেট যেটা run করলে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়।সার্ভার সাইড” বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা।যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলিকে কিছু Process করবে যেমন:যেটা দেখানো দরকার (Picture,Content etc) সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার (math calculation,file operation etc) তা লুকাবে এবং শেষে HTML এ রুপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।

পিএইচপি  কি?:
পিএইচপি (PHP:Hypertext Preprocessor ) একটা সার্ভার সাইড,ক্রস প্লাটফর্ম,HTML-embedded স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।পিএইচপি এর বেশিরভাগ syntax গুলো C,Perl,Java থেকে ধার করা।এই ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা ডাইনামিকালি।

পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার:
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
কি কি সফটওয়ার প্রয়োজন ?:
যেসব ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে।এ জন্য টাকা গুনতে হবে।এ বিষয়টি নিয়ে হোস্টিং টিউটোরিয়াল বিস্তারিত আলোচনা করা আছে।
আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব।এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে-
সার্ভার সফটওয়ার
১.একটা পিএইচপি-compitable ওয়েব সার্ভার যেমন: এপাচি
২.পিএইচপি
ক্লাইন্ট সফটওয়ার
১.ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স (এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)
২.একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড।আপনি পিএইচপি এর জন্য Specialized এডিটরও ব্যাবহার করতে পারেন।পরে বিস্তারিত আসছি।

সিএসএস টিউটোরিয়াল-১

এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার হয়। একটা প্যারাগ্রাফ (<p></p>) বা হেডিং (<h1></h1>) বা যেকোন এলিমেন্ট কে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি।
বর্তমানে সিএসএস ৩ চলে এসেছে (এখনও কাজ চলছে)। এর আগের ভার্সন হল সিএসএস ২.১। তবে সিএসএস ৩ এখন অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এবং CSS 3 ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
CSS - Cascading Style Sheets
এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। ওয়েবকোচবিডিতে সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে সিএসএস ৩ এরও প্রয়োজনীয়গুলি নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।

আর একটি কথা না বললেই নয় সিএসএস শেখার আগে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে। এইচটিএমএল না জানলে আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল গুলি পড়ে আসুন।

**একটা এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস  আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়। এই পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওয়েবকোচবিডি সাইটের অধিকাংশ টিউটোরিয়ালের উদাহরনগুলিতে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে দেখানো হয়েছে তবে বেশিরভাগ সময়ে এক্সটার্নাল সিএসএস লেখা ভাল।

এইচটিএমএল টিউটোরিয়াল-১

এইচটিএমএল টিউটোরিয়াল | ভূমিকা (HTML Tutorial in Bangla | Introduction)
  • এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
  • ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
  • এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
  • তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট  তৈরী করতে পারবেন।

যে জিনিস লাগবে এইচটিএমএল শিখতে (অর্থ্যাৎ এইচটিএমএল কোড কোথায় লিখবেন)

নোটপ্যাড। Notepad open করে তৈরী হোন। যেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন পরে অন্য কোন এডভান্সড এডিটরে সুইচ করবেন যেমন Netbeans বা Dreamweaver. আর যদি ড্রিমওয়েভার এ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে এখনই শুরু করতে পারেন। উইন্ডোজে বাই ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম "Notepad++" এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন। এই যে ডাউনলোড লিংক
এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার-
এ শব্দগুলি সবসময় আসবে এবং এগুলির পরিষ্কার ধারনা থাকতে হবে।
HTML, XHTML এবং HTML5
HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। এইচটিএমএল ৫ এ এক্সএইচটিএমএল সকল নিয়ম অনুসরন করা হয়। কাজেই HTML 5 শিখলেই আগের ভার্সনগুলি অটোমেটিক শেখা হয়ে যাবে। তাই আমরাও ঐভাবে টিউটোরিয়ালগুলি দেব।
* W3C নামের এই সংস্থাটি HTML তৈরী এবং ম্যানেজমেন্ট করে।
* HTML 5 মুলত HTML ই তবে এখানে নতুন নতুন অনেক ট্যাগ এবং নিয়ম যুক্ত হয়েছে যেগুলির বর্ননা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে প্রয়োজন অনুসারে দিয়ে দেব।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়াল

ওয়েব ডিজাইন কি          

ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা,ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন।এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে।কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।

ওয়েব ডিজাইন শিখতে যেসব জানতে হবে

এইচটিএমএল : এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, শেখা খুব সহজ।
সিএসএস : এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ
ফটোশপ : এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট (PSD to HTML) বানানো এছাড়া ব্যানার, বাটন, এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।
অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন।

যেভাবে ওয়েব ডিজাইন শিখবেন

বিভিন্ন ওয়েব সাইটের টিউটোরিয়াল থেকে ওয়েব ডিজাইন ভালভাবে শিখতে পারবেন।বাংলা ইংরেজি অনেক সাইট আছে এসব শেখার।ওয়েব ডিজাইন শেখা বেশ সহজ, কয়েকমাসেই শেখা সম্ভব।ভালভাবে শিখতে পারলে ওয়েব ডিজাইনের উপর প্রচুর চাকরি এবং ফ্রিল্যান্সিং এ হাজার হাজার কাজ পাওয়া যায়।

ওয়েব ডেভেলপমেন্ট কি

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা।উপরে যে এপ্লিকেশনগুলির উল্লেখ করেছি এধরনের আরো হাজারো এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে।যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লাইন্টের চাহিদা অনুযায়ী এমনও এপ্লিকেশন তৈরী করা লাগতে পারে যার অস্তিত্ব পৃথিবীতে নেই।এই বিষয়টি বেশি চ্যালেন্জিং এবং ডাইনামিক।অর্থ্যাৎ আপনাকে এপ্লিকেশন ডিজাইন করতে হবে।তাই ওয়েব ডেভেলপমেন্ট কে আরও সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যেসব জানতে হবে

এইচটিএমএল, সিএসএস এবং এরপর নিচেরগুলি..
ক্লাইন্ট সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট : এটাকে ব্রাউজার স্ক্রিপ্টিং ও বলা হয় অর্থ্যাৎ এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোড শুধু কোন ব্রাউজারে (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি) কাজ করবে।জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দিয়ে দ্রুত কাজ করা যায়।এরুপ একটি ফ্রেমওয়ার্ক জেকোয়েরি টিউটোরিয়াল
সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন পিএইচপি : এটাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলা হয় কারন এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোডগুলি শুধু সার্ভারে এক্সিকিউট হয়।
ডেটাবেস : পিএইচপি দিয়ে কিভাবে ডেটাবেস সংযোগ করতে হয়, এসকিউয়েল দিয়ে ডেটাবেস বানানো অর্থ্যাৎ ডেটাবেস ডিজাইন জানতে হবে কারন এখন যেকোন ডাইনামিক সাইটের ডেটাবেস আছে অথবা বলতে পারেন ডেটাবেস থাকতেই হয়।
পিএইচপি এর যেকোন একটা ফ্রেমওয়ার্ক যেমন কোডইগনাইটার : (আরও আছে যেমন কেক পিএইচপি, জেন্ড ফ্রেমওয়ার্ক, সিমফনি, ওয়াই আইআই, কোহানা ইত্যাদি একটা শিখলেই চলবে) : কোন ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন তবে এতে বেশি সময় লাগবে এবং বেশি কোড লিখতে হবে।
এক্সএমএল : ওয়েব এপ্লিকেশন তৈরীতে এক্সএমএল লাগে

যেভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন

বাংলা ইংরেজি অনেক সাইট আছে এসবের টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন।এছাড়া Wrox বা Apress পাবলিকেশনের অনেক ভাল ভাল বই আছে সেগুলির সাহায্য নিতে হবে।ওয়েব ডেভেলপমেন্ট শেখার সবচেয়ে কার্যকরী কৌশলটি হল "বসে যান এবং একটা প্রজেক্ট তৈরী করুন" হতে পারে একটা ফোরাম, ব্লগ, ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম বা এই ধরনের কোন প্রজেক্ট।raw PHP দিয়ে করুন।এরপর সিএমএস বা ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টে যান।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেক সময় লাগবে, শেখা কঠিন এবং প্রচুর ধৈর্য্য সাথে আগ্রহ লাগবে।চাকরি ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এ ওয়েব ডেভেলপারের চাহিদা আকাশছোয়া।
নতুনদের জন্য আরও নির্দেশনা
ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যত

আমাদের ফেসবুক পাতার লিংক, ক্লিক করুন এবং লাইক দিন

আমাদের ফেসবুক পাতা

Saturday, May 3, 2014

আমাদের উদ্দেশ্য

গ্রাম-গঞ্জে আউটসোর্সিং ও তথ্য-প্রযুক্তি পেশাকে ছড়িয়ে দেয়া এবং এ পেশা/কাজ সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

Rural Online & Outsourcing Training Services